রাজশাহী মহানগরের আওতাধীন মতিহার থানা শাখার জন্য ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় কার্যক্রমকে আরও সক্রিয় ও সংগঠিত করতে এ কমিটি গঠন করা হয়েছে।


নতুন কমিটিতে খন্দকার মুনীফ ইফতেখারকে আহ্বায়ক এবং আকবর আলীকে সদস্য সচিব করা হয়েছে।


রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী ও সদস্য সচিব মো. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দলীয় সূত্রে বলা হয়েছে, মতিহার থানা এলাকায় এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরালো করতেই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কমিটি এলাকায় দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং সাধারণ মানুষের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক আরও দৃঢ় করবে।